ফ্লপির যুগের আবসান ঘটিয়ে টেকনোলজির দুয়ারে সূচনা ঘটে সিডি রমের ঠিক তার পরই আসে ডিভিডি রম।একটি ৩.৫ ইঞ্চি ফ্লপিতে স্পেস থাকত ১.৪৪ এমবি সেখানে সিডিতে স্পেস হল ৭০০ এমবি ,আর ডিভিডিতে ৪.৭ জিবি। সেদিক থেকে বলতে গেলে এটি একটি যুগান্তকারী পরিবর্তন। এখন আবার এসেছে Blue ray Disc তাতে আবার স্পেস আরও বেসি।যাক সেদিকে আর না হয় নাই গেলাম! কখনো কি জানতে ইছে করেনা এই সিডি রম বা ডিভিডি রম গুলি সিডি বা ডিভিডি থেকে ডেটা রিড করে কিভাবে???!!!!আমার আজকের বিষয় হল সেইদিকে আলোকপাত করা। তো আসুন জানা যাক।
উপরের ছবিতে লক্ষ করুন একটি সিডিতে এরকম অনেকগুলি সেক্টর আছে,সেক্টরগুলিতে আবার অসংখ্য গর্ত আছে যেগুলিকে বলা হয় গ্রোভ আর সমতল অংশগুলিকে বলা হয় ল্যান্ড,নিচে ছবিতে দেখলে বিষয়টা আরও পরিস্কার হয়ে যাবে।নিচের ছবিটি দেখুন...........................
এখন সিডি রম থেকে লেজার বিম সিডির উপরে যখন পড়ে তখন কম্পিউটারে সিডি রিডিং মিডিয়া সফটওয়্যার গ্রোভ অংশগুলিকে 0 আর ল্যান্ড অংশ গুলিকে 1 হিসাবে বাইনারী সিস্টেমে রিড করে ডিকোড করে নেয়।
তাহলে টেক পিপাসু পাঠক আশাকরি বোঝাতে পেরেছি যে- সিডি রম বা ডিভিডি রম গুলি সিডি বা ডিভিডি থেকে ডেটা রিড করে কিভাবে!!
আজ এই পর্যন্ত আগামী পর্বে আবার আসব নতুন কিছু নিয়ে।
আপনার কোন মতামত থাকলে তা আপনারা নির্দিধায় আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।আর আপনি চাইলে আমাদের ব্লগে লিখতেও পারেন তার জন্য আমাদের হোম পেজে "আপনিও লিখুন" সেকসানটি দেখুন।



Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.