আজকাল আমরা প্রায়শই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জারের ফ্যান হয়ে পড়েছি।দিনে অন্তত একবার ফেসবুক ম্যাসেঞ্জার,জি-টক,টুইটার বা আইসিকিইউ এ ফ্রেন্ডদের সাথে চ্যাট না করলে পেটের ভাত হজমই হয়না।
কিন্তু প্রব্লেম হল যখন আমরা কম্পিউটারে কাজে বসি তখন স্মার্ট ফোন থেকে আর চ্যাট করা সম্ভব হয়ে ওঠেনা। যদি এমন কোন উপায় থাকত যে পিসিতে বসেই একসাথে সব চ্যাটিং ম্যাসেঞ্জারগুলো থেকে একই সফটওয়্যার দিয়ে একই উইন্ডোতে চ্যাট ক্রর,তাহলে কি ভালই না হোত তাইনা?
তো তাই আজকে এমন তিনটি সেরা সফটওয়্যার এর সন্ধান দেব যার মাধ্যমে আপনি একই সাথে - ফেসবুক,জি-টক,এম্প,টুইটার,আইসিকিইউ,এম এস এন,ইয়াহু চ্যাট এগুলি পিসিতে করতে পারবেন।
আসুন তাহলে শুরু করা যাকঃ-
১) Instantbird 1.5:-
আমার লিস্টের একদম প্রথমেই থাকবে ইন্সট্যন্টবার্ড,কারন এটি থেকে ফেসবুক,জি-টক,এম্প,টুইটার,আইসিকিইউ,এম এস এন,ইয়াহু চ্যাট খুব ভাল্ভাবে চলে এবং খুবই লাইট একটি সফটওয়্যার আর এটি বিভিন্ন এ্যাড অনও সাপোর্ট করে। আমি হলফ করে বলতে পারি একবার ব্যাবহার করলেই ইন্সট্যন্টবার্ড এর ফ্যান হয়ে যাবেন।
এখন আমি ইন্সট্যন্টবার্ড ফেসবুক এ সেটআপ করবেন কিভাবে সেটা দেখাচ্ছি নিচে স্ক্রিন শটগুলি দেখলেই বুঝতে পারবেন। চহ্নিত যায়গায় ক্লিক করবেন আর পরের স্টেপে যেতে "নেক্সট বাটান চাপবেন" (যেটা আমি আর স্ক্রিন শটে দেখাইনি) বাকি গুলি আপনি নিজেই করতে পারবেন,আর অসুবিধা হলে আমিতো আছি।আর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে চাইলে ডাউনলোড করতে পারেন।
আপনি যদি ইউজারনেম আর পাসওয়ার্ড ঠিক দিয়ে থাকেন তাহলে ফেসবুকে কানেক্ট হয়ে যাবেন।
*****এখানে একটি কথা মনে রাখবেন আপনার ফেসবুক ইউজার নেম দেখতে এরকম হবে----------
your.name or you.r.name (আপনার facebook user name জানতে profile এ গিয়ে about চেক ক্রুন)**********
ডাউনলোড লিঙ্কঃ- ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
২) Pidgin:
পিডজিনও একটি ভাল ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার এতেও প্রায় ইন্সট্যান্টবারড এর মত সবই সাপোর্ট করে।
পিডজিনের সেট আপ প্রায় ইন্সট্যান্টবারড এর মতই তাই আর সেটাপ দেখালাম না। নিচে পিডজিনের কিছু স্ক্রিন শট দেখে নিন আর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে চাইলে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ- ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
৩)Miranda IM :
আমার আজকের পিসির জন্য ইন্সট্যান্ট ম্যাসেঞ্জারে তালিকার সর্বশেষ ইন্সট্যান্ট ম্যাসেঞ্জারটি হল মিরান্ডা আই এম। এটিও যথেষ্ট ভাল মানের ইন্সট্যান্ট ম্যাসেঞ্জারে।এর সেট আপ ও প্রায় একই তাই আর দেখালাম না।নিচে স্ক্রিন শট দেখুন আর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে চাইলে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ- ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আজকের মত এখানেই শেষ করছি, অসুবিধা হলে কমেন্ট করে জানান সমাধান দেওয়ার চেস্টা করবো।
পোস্টটি প্রথমঃ- আমার ব্লগে প্রকাশিত












Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.