টেকক্রাঞ্চ নামক প্রযুক্তিবিষয়ক সাইট জানিয়েছে, সাধারণ ত্রুটিগুলো সারানোর জন্য আর অ্যাপল মিউজিক পরিসেবা আরও উন্নত মানের করতে এই আপডেট ছাড়া হয়েছে। আইক্লাউড মিউজিক লাইব্রেরিতে ঢুকতে বেশ কিছু ব্যবহারকারী্রা যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেটির সমাধানে জোর দেওয়ার ফল অ্যাপলের এই নতুন আপডেট।
আইওএসের নতুন আপডেটে আইক্লাউড মিউজিক লাইব্রেরিতে ঢুকতে সমস্যা হওয়া সহ তালিকাতে গানগুলো না আসা, অ্যালবাম আর্টওয়ার্কে ভুল প্রদর্শনের মতো বেশ কিছু সমস্যার সমাধান করেছে অ্যাপল। সেই সঙ্গে ফেভারিট কোনো প্লেলিস্ট না থাকলে নতুন একটি প্লেলিস্ট খুলে তাতে গান যোগ করার মত ফিচারও যোগ করা হল।
মিউজিক অ্যাপটি নিয়ে শুরু থেকেই অভিযোগ তুলে আসছিলেন উপভোক্তাদের অনেকেই।টেকক্রাঞ্চ জানিয়েছে সর্বশেষ সফটওয়্যার আপডেটে বেশ কিছু বাগ ছিল যা সারানোর পর এবার আইওএস ৯-এ অ্যাপটির ইউজার ইন্টারফেইসের আরও বেশ কিছু বাগ ধরা পড়েছে যেগুলি এখনও বর্তমান, তাও খুব শিঘ্রই সারাবে অ্যাপল।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.