0
গত ২৯এ জুলাই মাইক্রোসফট তার নতুন ও এস windows 10 সদ্য রিলিজ করলো।তার আগে থেকেই সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল এই নতুন ও এস windows 10 নিয়ে।windows 10কে বলা হচ্ছে সর্বকালের সেরা ও এস।সত্যিই windows 10 একটি চমৎকার ও এস, যেমন এর প্রোডাকটিভিটি ক্ষমতা তেমনই এর স্মুথ পারফরমেন্স।

তবে আজকে আমি এর শুধু গুনগান করতে আসিনি বরং আজ আমি windows 10এ বিল্টইন ফিচার Wi-fi Sence নিয়ে আলোচনা করবো,যা আপনার সিকিউরিটি বা প্রাইভেসিকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

সিকিউরিটি বা প্রাইভেসি নিয়ে কোন কম্প্রোমাইজ এটা আমার মতই অনেক ইউজার মেনে নিতে পারবে না। তাই আসুন একে একে জেনে নিই - Wi-fi Sence কি এবং এর কাজ কি ও Wi-fi Sence সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর এবং Wi-fi Sence বন্ধ করবেন কিভাবে?


Wi-fi Sence কি

Wi-fi Sence হল একটি নতুন টেকনোলজি যার মাধ্যমে আপনি ওপেন Wi-fi  হট স্পটে অটোমেটিক্যালি কানেক্ট হতে পারবেন, যাতে করে আপনি যেকোন যায়গায় যেখানে ওপেন Wi-fi  হট স্পট আছে সেখানে অথবা আপনার কন্টাক্টলিস্টে যারা আছে তার যদি কেও Wi-fi Sence       ব্যাবহার করে আপনার সাথে Wi-fi নেটওয়ার্ক শেয়ার করে থাকে তাহলে আপনি সেখানেও নেট ব্যাবহার করতে পারবেন।এটা শুনে আপাত দৃষ্টিতে ভাল লাগলেও এর কিছু অসুবিধা ও রিস্ক দুইই আছে।তাহলে বোঝা গেল Wi-fi Sence কি।

এবার আসুন কিছু প্রশ্ন ও তার উত্তর জানা যাকঃ-

# Wi-fi Sence  এর কাজ কি?
উঃ#  Wi-fi Sence আপনার আশেপাশে থাকা Wi-fi নেটওয়ার্কে কানেক্ট করে,যাতে করে আপনি সহজেই ইন্টারনেট ব্যাবহার করতে পারেন।এটি আপনাকে অটোমেটিক্যালি Wi-fi নেটওয়ার্কে কানেক্ট সেখানেও করবে যেখানে আপনার কন্টাক্টে থাকা ফেসবুক ফ্রেন্ড বা আউটলুক কন্টাক্টের ফ্রেন্ড অথবা স্কাইপি ফ্রেন্ড যারা আপনার সাথে নেটওয়ার্ক শেয়ার করে রেখেছে,তবে এই ক্ষেত্রে আপনাকেও কোন একজনের সাথে নেটওয়ার্ক শেয়ার করে রাখতে হবে।মানে হচ্ছে আপনার  বা আপনার ফ্রেন্ডএর যদি নেট কানেকশান লিমিটেড ব্যান্ডউইথ হয় তাহলে তো আপনার ব্যান্ডউইথের দফা রফা!!! যেহেতু এখানে নেটওয়ার্ক শেয়ার হচ্ছে।


    # Wi-fi Sence  কি আমার লোকেশান জানতে পারবে যদি আমার লোকেশান সার্ভিস অফ করা থাকে?


    উঃ#  হ্যাঁ যদি আপনার লোকেশান সার্ভিস অফ করাও থাকে তাহলেও Wi-fi Sence আপনার  লোকেশান জানতে পারবে।তার মানে হচ্ছে এখানে আপনার লোকেসান প্রাইভেসি ও হুমকির মুখে।

    # আমি আমার সিকিউরিটি সম্পর্কে চিন্তিত!! ওপেন নেটওয়ার্ক সম্পর্কে আমার কি জেনে রাখা উচিৎ?
    উঃ#  ওপেন নেটওয়ার্ক এ কানেক্ট হতে কোন পাসওয়ার্ড লাগেনা তাই এই নেটওয়ার্ক এ যে কেউ কানেক্ট হতে পারে। তাই ওপেন নেটওয়ার্ক এর সিকিউরিটি নেই তাই এই ওপেন নেটওয়ার্ক এ আপনি যে ডেটা পাঠাবেন তা গোপন নাও থাকতে পারে তথা অন্য কেউ আপনার তথ্য চুরিও করতে পারে।
    তাই ওপেন নেটওয়ার্ক এ ব্যাংকিং বা গোপন তথ্য আদান প্রদান না করাই শ্রেয়।তা নাহলে আপনার সিকিউরিট হুমকির মুখে পড়তে পারে।

    তাহলে জানা গেল Wi-fi Sence এ সুবিধা ও অসুবিধা দুইই আছে বরং প্রাইভেসির জন্য খুবই চিন্তার বিষয়।

    আমি কাউকেই বলবোনা যে Wi-fi Sence সার্ভিস বন্ধ করুন বা চালু রাখুন,কারন এটা যে যার ব্যাক্তিগত স্বাধীনতা। কারুর ব্যাক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা আমি অপছন্দ করি। যদি আপনিও আমার মত প্রাইভেসি সচেতন হন  তাহলে নিচের পদ্ধতী অনুযায়ি Wi-fi Sence অফ করে নিতে পারেন । অথবা যদি না বুঝতে পারেন তাহলে এখানে ক্লিক করে ভিডিও টিউটোরিয়াল দেখে নিন।
    How to disable wi-fi sence on windows10 Image.jpeg


    ১* settings এ যান 

    ২* Network and Internet এ ক্লিক করুন।

    ৩*Wi-fi এ ক্লিক করুন।

    ৪* Manage Wi-fi settings এ ক্লিক করুন।

    ৫*উপরের স্ক্রিন শটে দেখনো বাটন দুটিতে ক্লিক করে অফ করে দিন।

    উপরের স্ক্রিন শটগুলি দেখুন---------------------------------------------------


    আজ তাহলে এই পর্যন্ত ,আগামী পর্বে  আসব আবার নতুন কিছু নিয়ে।

    *********আপনিও লিখতে পারেন আমাদের ব্লগে।তার জন্য দেখুন আমাদের হোম পেজের " আপনিও লিখুন" সেকসানটি আর তার সাথে অবশ্যই "নিতীমালা" পড়ে বুঝে নেবেন।






    Post a Comment

    Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.