প্রতিদ্বন্দ্বী অ্যান্টিভাইরাস নির্মাতাদের তৈরি সফটওয়্যারগুলোকে বিভ্রান্ত করে ব্যবহারকারীর পিসির গুরুত্বপূর্ণ ফাইলকে ম্যালওয়্যার হিসেবে ডিলিট করে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবস প্রধান ইউজিন ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কি এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের এভাবে ‘স্যাবোটাজ’ করার অভিযোগ তুলেছিল বার্তাসংস্থা রয়টার্স। অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে এই অভিনব সাইবার আক্রমণের সঙ্গে ক্যাসপারস্কি ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন।
সাবেক দুই কর্মীর বক্তব্য অনুযায়ী, ক্যাসপারস্কির সাইবার আক্রমণের শিকার হয়েছিল মাইক্রোসফট, এভিজি এবং অ্যাভাস্টের মতো অ্যান্টিভাইরাস নির্মাতারা। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগিুলো তার সফটওয়্যার নকল করে অ্যান্টিভাইরাস নির্মাণ করছে, এই ধারনা থেকেই ক্যাসপারস্কি সাইবার আক্রমণের পথ বেছে নিয়েছিলেন বলে বক্তব্য সাবেক ক্যাসপারস্কি ল্যাবস কর্মীদের।
আরেক ভুক্তভোগী অ্যান্টিভাইরাস নির্মাতা সিমেনটেকের সাইবার নিরাপত্তা গবেষক লিয়াম ওমারচুর একটি টুইটার পোস্টও রিটুইট করেন ক্যাসপারস্কি। ওমারচুর টুইটার পোস্ট অনুযায়ী, অনুসন্ধান চালিয়েও অ্যান্টিভাইরাস নির্মাতাদের উপর সাইবার আক্রমণের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন তারা। আর সন্দেহভাজনদের মধ্যে ক্যাসপারস্কি ল্যাবসের নাম নেই বলেও জানান তিনি।
অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী, এক দশকেরও বেশি সময় ধরে প্রতিদ্বন্দ্বী অ্যান্টিভাইরাস নির্মাতাদের উপর সাইবার আক্রমণে চারিয়েছে ক্যাসপারস্কি ল্যাবস। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে টানা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস ধরেও চলেছে ক্যাসপারস্কির ‘স্যাবোটাজ ক্যাম্পেইন’-- জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মীর একজন।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্যাসপারস্কি ল্যাবস জানিয়েছে, “প্রতিদ্বন্দ্বীদের বাজারের অবস্থান নষ্ট করার জন্য আমরা কখনোই কোনো গোপন ক্যাম্পেইনের শরণাপন্ন হইনি। এমন যে কোনো কর্মকাণ্ড অবৈধ এবং অনৈতিক।”

Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.